Guide

Learn German in Bangla

বাংলায় জার্মান শিখুন, প্রথম শব্দ থেকে B2 পর্যন্ত।

জার্মান শেখার বেশির ভাগ বই আর অ্যাপ সবকিছু ইংরেজিতে বোঝায়। তাতে দুটি ভাষার বোঝা একসাথে বইতে হয়: নতুন জার্মান শব্দ, আর তার ইংরেজি ব্যাখ্যা। Bolbo প্রতিটি জার্মান শব্দ, নিয়ম আর উদাহরণ বাংলায় বোঝায়, যাতে শুধু মুখস্থ না করে বুঝতে পারেন বাক্যটা কেন এভাবে গড়া।

The four levels: A1, A2, B1 and B2

জার্মান ভাষার দক্ষতা ইউরোপের একটি সাধারণ মানদণ্ডে (CEFR) মাপা হয়: A1, A2, B1, B2, C1 আর C2। Goethe-Institut-সহ জার্মান ভাষার পরীক্ষাগুলো এই লেভেল ধরেই হয়। Bolbo-তে আছে প্রথম চারটি লেভেল, প্রতিটিতে ২০টি ইউনিট।

কোন লেভেল আপনার দরকার, তা নির্ভর করে লক্ষ্যের ওপর। Ausbildung-এর জন্য কী লাগে, তা আলাদা করে লিখেছি: German level for Ausbildung।

How long does it take?

এর কোনো একটি সঠিক উত্তর নেই, আর আমরা কোনো নির্দিষ্ট সময়ের প্রতিশ্রুতিও দিই না। সময় নির্ভর করে আপনি রোজ কতক্ষণ পড়েন, কত নিয়মিত পড়েন আর কতটা কথা বলার অনুশীলন করেন তার ওপর। যা সত্যিই কাজে দেয়: প্রতিদিন অল্প অল্প পড়া, পুরোনো শব্দ ঠিক সময়ে রিভিউ করা, আর যত তাড়াতাড়ি সম্ভব মানুষের সঙ্গে জার্মান বলা।

Bolbo-তে দিনের লক্ষ্য ৫, ১০, ১৫ বা ৩০ মিনিট রাখতে পারেন, আর শব্দগুলো ভুলে যাওয়ার ঠিক আগে রিভিউতে ফিরে আসে।

What a Bolbo unit looks like

One word, the Bolbo way

das Kind

উচ্চারণ: কিন্ট · বহুবচন: die Kinder

Meaning

সন্তান, শিশু

Memory hook

বহুবচনে -er যোগ হয়: Kind → Kinder। এই -er বহুবচন প্রায় সবসময় das শব্দে হয়: das Kind/Kinder, das Buch/Bücher, das Haus/Häuser।

Example

Wir haben zwei Kinder, einen Sohn und eine Tochter.

আমাদের দুই সন্তান, এক ছেলে আর এক মেয়ে।

A1 থেকে B2 পর্যন্ত ৪,৫৪৭টি শব্দের প্রতিটিতে এভাবে বাংলা অর্থ, মনে রাখার টিপস আর উদাহরণ আছে। শুরু করতে পারেন 104টি দরকারি A1 শব্দ দিয়ে।

Questions

Is Bolbo free?

হ্যাঁ। প্রতিটি লেসন আর প্রতিটি শব্দ ফ্রি, কিছুই লক করা নেই, কোনো বিজ্ঞাপন নেই।

Do I get a certificate?

না। Bolbo শেখার অ্যাপ, পরীক্ষা নেয় না। সনদ পেতে Goethe-Institut-এর মতো কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে হয়। Bolbo-র শেষ ইউনিটগুলো সেই প্রস্তুতিতে সাহায্য করে, তবে কোনো পরীক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এর সম্পর্ক নেই।

Can I learn German with an app alone?

একটি অ্যাপ নিয়মিত পড়ার কাঠামো আর শব্দভান্ডার দেয়, কিন্তু কথা বলা শিখতে মানুষের সঙ্গে কথা বলাও দরকার। সুযোগ পেলে কোর্সে বা ভাষা-সঙ্গীর সঙ্গে অনুশীলন করুন; Bolbo-র উচ্চারণ অনুশীলন আর লেখার কাজ তার সঙ্গে ভালো মেলে।

Do I need the internet?

লেসন আর শব্দের তালিকা ফোনেই থাকে, তাই ইন্টারনেট ছাড়াই খোলে। সাইন ইন আর অগ্রগতি সিঙ্ক করতে ইন্টারনেট লাগে।

Coming soon to Google Play

Bolbo শিগগিরই Google Play-তে আসছে। আমাদের লিখুন, যেদিন আসবে সেদিনই জানিয়ে দেব।

Tell me when it’s out